মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধ করার জন্য ইরানকে এগিয়ে এসে তাকে রাজি করাতে হবে। ট্রাম্প বলেন, বিষয়টা এখন ইরানের নেতাদের ওপর নির্ভর করছে এবং তিনি কোনো চুক্তিতে আসতে আগ্রহী নন। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ওয়াশিংটনের আলোচনার সদিচ্ছা নিয়ে শাসকগোষ্ঠী সন্দিহান।
এর আগে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ‘তারা চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু আমরা সেটা করতে পারব কি না বা আমরা তা করতে চাই কি না, আমি জানি না।’
মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই ট্রাম্প সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু খবরের সমালোচনা করেন, যেখানে বলা হয়েছিল তিনি কূটনৈতিক সমাধানে আগ্রহী। তিনি জোর দিয়ে বলেন, আলোচনায় ফেরার চেষ্টা করছে ইরানই। তিনি বলেন, ‘তাদের এখন চুক্তি করার সুযোগ আছে, কিন্তু সেটা তাদের ওপর নির্ভর করছে। দেখা যাক, আমরা সঠিক চুক্তি করতে পারি কি না।’
ট্রাম্প একদিকে ইরানের নেতাদের ‘দক্ষ আলোচক’ বলে উল্লেখ করেন, আবার একই সঙ্গে তাদের ‘দুর্বল যোদ্ধা’ বলেও কটাক্ষ করেন। তিনি আরো বলেন, যুদ্ধ বন্ধ করতে আলোচনার টেবিলে আসার দায়িত্ব ইরানেরই। তার ভাষায়, ‘দেখা যাক তারা এটা করতে চায় কি না। এর মধ্যে আমরা বাধাহীনভাবে তাদের ওপর হামলা চালিয়ে যাব।’
সূত্র: সিএনএন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সৌদি যুবরাজের বৈঠক