আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তেহরানে বিমানবন্দরে বড় হামলা, উড়োজাহাজে আগুন

আমার দেশ অনলাইন

তেহরানে বিমানবন্দরে বড় হামলা, উড়োজাহাজে আগুন

ইরানের অন্যতম প্রধান ও ব্যস্ত বিমানবন্দর মেহরাবাদে বড় ধরনের হামলা হয়েছে। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে জ্বলন্ত বিমান ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। শুক্রবার তোলা স্যাটেলাইট ছবিতে বিমানবন্দরে একাধিক বিমান অবস্থান করতে দেখা যায়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও জানিয়েছে, বিমানবন্দরের কিছু অংশে আঘাত করা হয়েছে।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও বিমানবন্দরের কিছু অংশে হামলা হওয়ার খবর দিয়েছে। তবে বিমানবন্দরের কোন অংশে বোমা হামলা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বোমা হামলা অনেক তীব্র ছিল।

ইসরাইলি সামরিক বাহিনী ইরানে ‘নতুন দফায় ব্যাপক বিমান হামলা’ শুরু করার ঘোষণা দেওয়ার পর এ ঘটনা ঘটল।

এর আগে গত ৪ মার্চও এ বিমানবন্দরে হামলা চালিয়েছিল ইসরাইল। সে সময় তারা দাবি করেছিল, ইসরাইলি বিমান বাহিনীর জন্য হুমকি, এমন প্রতিরক্ষা ও শনাক্তকরণ ব্যবস্থা ধ্বংস করতে এ হামলা চালানো হয়েছে; যার মধ্যে বিমানবন্দরের হেলিকপ্টার তৈরির অংশটিও ছিল।

সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন