যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি এখনো চূড়ান্ত হয়নি: ইরান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি এখনো চূড়ান্ত হয়নি: ইরান
ছবি: সংগৃহীত।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো কোনো চুক্তি ‘চূড়ান্ত’ হয়নি। তিনি বলেন, পারমাণবিক কর্মসূচির মতো কিছু ইস্যু এখনো অমীমাংসিত রয়ে গেছে।

বাঘাই বলেন, ওয়াশিংটনের সঙ্গে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে, কিন্তু কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি জোর দিয়ে বলছি, এই মুহূর্তে আমরা যুদ্ধ শেষ করার দিকেই মনোনিবেশ করছি এবং পারমাণবিক পরিকল্পনার বিস্তারিত নিয়ে আলোচনা করছি না।’

শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনকে বাঘাই বলেন, ‘পশ্চিমা কোনো পক্ষই ইসলামী প্রজাতন্ত্র ইরানকে কোনো কাজে বাধ্য করাতে পারে না। আমরা ৪৭ বছর আগেই আমরা এ ধরনের ভাষাকে বিদায় জানিয়েছি। আমরা ইরানি জাতির স্বার্থ ও অধিকারের ভিত্তিতে নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিই।’

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন