দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা অথবা সাজা কমানোর বিষয়ে অনুমোদন দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। মঙ্গলবার আয়াতুল্লাহ খামেনি বিচার বিভাগীয় প্রধান গোলামহোসেন মোহসেনি এই প্রস্তাব অনুমোদন করেন।
সাধারণ ও বিপ্লবী আদালত, সশস্ত্র বাহিনীর বিচার বিভাগীয় সংস্থা এবং সরকারি দণ্ডপ্রতিষ্ঠানগুলোতে দণ্ডিত মোট ২ হাজার ১০৮ জন ক্ষমা, সাজা হ্রাস বা সাজা পরিবর্তনের সুবিধা পাচ্ছেন। ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে নেতার কাছে লেখা একটি চিঠিতে এই অনুরোধ জানান বিচার বিভাগের প্রধান।
ঐতিহ্যগতভাবে প্রধান ধর্মীয় ও জাতীয় অনুষ্ঠানে এ ধরনের পদক্ষেপ ঘোষণা করা হয়, যে সময়ে বিচার বিভাগের প্রধান আইন অনুসারে যোগ্য বন্দিদের জন্য ক্ষমা বা সাজা কমানোর জন্য নেতার অনুমোদনের অনুরোধ করেন।
সূত্র: প্রেস টিভি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


কলম্বিয়ার প্রেসিডেন্টকে হত্যাচেষ্টার অভিযোগ