পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে না ইরান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে না ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। তিনি বলেন, ‘পারমাণবিক কর্মসূচি নিয়ে কখন পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা আমরা জানি।’

বাঘাই বলেন, ‘বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার হলো যুদ্ধের অবসান ঘটানো।’

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করে বলেন, ‘যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে, ‘আজ সকালেও’। ইরানের জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য আমরা যা প্রয়োজন মনে করব, সেই সব পদক্ষেপই নেব।’

এই সপ্তাহান্তে ইরানের গোরুক শহর এবং কেশম দ্বীপে ইরানি রাডার ও ড্রোন সাইটে হামলা করেছে বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। আত্মরক্ষায় এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন