আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচন কমিশন ঘেরাও: রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আতিকুর রহমান নগরী

নির্বাচন কমিশন ঘেরাও: রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
ফাইল ছবি

ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলীয় সংসদ সদস্যদের আটক করেছে পুলিশ। সোমবার সকালে পার্লামেন্ট ভবনের সামনে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়া হয়েছে। তবে বিরোধী দলীয় নেতারা অভিযোগ করেছেন, সরকার নির্বাচন কমিশনকে প্রভাবিত করছে এবং তাদের শান্তিপূর্ণ আন্দোলন দমন করা হচ্ছে।

india voet

প্রতিবাদস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, বিপুল সংখ্যক রাজনৈতিক নেতা ও কর্মী রাস্তায় বসে আছেন, হাতে ব্যানার ও পতাকা নেড়ে স্লোগান দিচ্ছেন। অনেককে পুলিশের ব্যারিকেডের সামনে ধাক্কাধাক্কি করতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছে।

রাহুল গান্ধী বললেন, এটা সংবিধান বাঁচানোর লড়াই। স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশের দাবি জানান তিনি। এসময় প্রায় ৩০০ জন বিরোধী সংসদ সদসদের মিছিল পুলিশ আটকে দেয়। ‘মোদি সরকার হায় হায়’ স্লোগান দিচ্ছেন মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ, সুস্মিতা দেবরা। সূত্র: এনডিটিভি ও আনন্দবাজার

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন