হরমুজের কাছে ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

হরমুজের কাছে ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের

মার্কিন বাহিনী হরমুজ প্রণালির কাছে চারটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক বাহিনী ইরানের বন্দর আব্বাস শহরের একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনেও হামলা চালিয়েছে। সেখানে একটি ড্রোন উৎক্ষেপণের প্রস্তুতি চলছিল।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘এই পদক্ষেপগুলো ছিল পরিমিত, সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং এর উদ্দেশ্য ছিল যুদ্ধবিরতি বজায় রাখা।’

এপি জানায়, মার্কিন সামরিক বাহিনী চারটি ড্রোনকে তাদের বাহিনীর জন্য হুমকি হিসেবে দেখেছিল।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন