আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে ইরান: ট্রাম্প

আমার দেশ অনলাইন

আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে ইরান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান একটি চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে, কিন্তু স্বীকার করতে ভয় পাচ্ছে। এমনকি ইরানের নেতারা অনানুষ্ঠানিকভাবে তাকে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছিলেন বলেও দাবি করেছেন ট্রাম্প।

বুধবার ওয়াশিংটনে রিপাবলিকান কংগ্রেশনাল কমিটি আয়োজিত একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘তারা বলছে, আমরা আপনাকে পরবর্তী সর্বোচ্চ নেতা করতে চাই। আমি বলেছি, না ধন্যবাদ। আমি এটা চাই না।’

বিজ্ঞাপন

একই অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘তারা আমাদের সঙ্গে আলোচনা করছে। তারা একটি চুক্তি করতে খুবই আগ্রহী। কিন্তু স্বীকার করতে ভয় পাচ্ছে। কারণ তারা মনে করছে, নিজেদের জনগণই তাদের হত্যা করতে পারে। এমনকি তারা যুক্তরাষ্ট্রের হাতেও মারা যাওয়ার ভয় পাচ্ছে।’

সূত্র: নিউজ১৮

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন