যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক নিয়ে যা বলল ইরান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক নিয়ে যা বলল ইরান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারকের খসড়ায় এখনো অনুমোদন দেয়নি তেহরান। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে বলা হয়, সমঝোতা স্মারকের ১৪টি অনুচ্ছেদের খসড়া পরিবর্তনের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে তাদের সামরিক ও কূটনৈতিক চাপ কোনো ফল দেয়নি।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র কাতারের মধ্যস্থতাকারীর মাধ্যমে জানিয়েছে, ওয়াশিংটনের উপস্থাপিত সাম্প্রতিক সংশোধনীগুলোর কোনো প্রয়োজন নেই।

বিজ্ঞাপন

সূত্রের দেওয়া তথ্যমতে, ট্রাম্প সাম্প্রতিক দিনগুলোতে চাপ, হুমকি, সামরিক পদক্ষেপ এবং কাতারি মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানের অবস্থান পরিবর্তনের চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত ইরান নতুন পরিবর্তনগুলো গ্রহণ করেনি।

তবে খসড়াটি ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে। এর আগে, কিছু গণমাধ্যম দাবি করেছিল যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি খসড়া চুক্তি চূড়ান্ত হয়েছে।

এছাড়াও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, আলোচনা এবং চূড়ান্ত বিষয়গুলো সংশ্লিষ্ট সব পক্ষের অনুমোদন পেয়েছে। তার এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইরান।

সূত্র: বার্তা সংস্থা তাসনিম

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...