চীনা সব উপহার ডাস্টবিনে ফেলেছে যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

চীনা সব উপহার ডাস্টবিনে ফেলেছে যুক্তরাষ্ট্র
ছবি: জি নিউজ থেকে সংগৃহীত

নিরাপত্তা শঙ্কার কারণে যুক্তরাষ্ট্রে ফেরার আগে চীনা কর্মকর্তাদের দেওয়া উপহার সামগ্রী ফেলে দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। বেইজিং ত্যাগের মুহূর্তে হোয়াইট হাউসের কর্মকর্তারা এসব সামগ্রী বিমানবন্দরের ডাস্টবিনে ফেলে দেন বলে জানা গেছে। খবর ইন্ডিয়া টুডে, ইকোনমিক টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং ছাড়ার সময় চীনের দেওয়া কোনো উপহার সঙ্গে নেয়নি। বরং সফরের সময় পাওয়া সব চীনা সামগ্রী বিমানেই ওঠার আগে ফেলে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ মে) ট্রাম্প ও তার টিম এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে চীনা কর্মকর্তাদের দেওয়া বার্নার ফোন, পরিচয়পত্র, ব্যাজ, প্রেস আমন্ত্রণপত্র এবং বিভিন্ন স্মারক ডাস্টবিনে ফেলে দেয়। কারণ হিসেবে তারা বলছে নিরাপত্তা শঙ্কা।

নিউইয়র্ক পোস্টের হোয়াইট হাউস সংবাদদাতা এমিলি গডিন জানান, নিরাপত্তাজনিত কারণে চীনা উৎসের কোনো জিনিস বিমানটিতে নেওয়ার অনুমতি ছিল না। বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন করে হোয়াইট হাউস নিরাপত্তা বিভাগ ও সিক্রেট সার্ভিস।

তিনি সামাজিক মাধ্যমে লেখেন, চীনা কর্মকর্তাদের দেওয়া সব জিনিস সংগ্রহ করে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগেই ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। চীনের কোনো জিনিস বিমানে নেওয়া হয়নি।

মার্কিন গণমাধ্যম বলছে, সম্ভাব্য নজরদারি বা ট্র্যাকিং ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে গুপ্তচরবৃত্তি ও সাইবার নিরাপত্তা ইস্যুতে উত্তেজনা রয়েছে।

ওয়াশিংটনে ফেরার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরাও তাদের ওপর ব্যাপকভাবে গুপ্তচরবৃত্তি করি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...