আলোচনা নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী বক্তব্য

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

আলোচনা নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী বক্তব্য
ছবি: সংগৃহীত

যুদ্ধ বন্ধে আলোচনা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আলোচনা খুব ভালোভাবে চলছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, কোনো উল্লেখযোগ্য অগ্রগতিই হয়নি।

আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা চলছে না। তবে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে।’

বিজ্ঞাপন

আরাগচি বলেন, লেবাননে ইসরাইলি হামলা বন্ধের প্রয়োজনীয়তার কথা জানিয়ে এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের কাছে বার্তা পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, ‘আমাদের যোগাযোগের পথ বন্ধ করা হয়নি। উভয় পক্ষই বিদ্যমান কাঠামো পর্যালোচনা করছে।’

তবে বুধবার ট্রাম্প যুদ্ধ শেষ করতে আলোচনা সম্পর্কে আশাব্যঞ্জক চিত্র তুলে ধরেন। তিনি ইঙ্গিত দেন যে এই সপ্তাহান্তেই একটি সম্ভাব্য অগ্রগতি হতে পারে।

সূত্র: সিএনএন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন