মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ খুব শিগ্গিরই শেষ হবে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রই বিজয়ী হবে। ট্রাম্প বলেন, ইরান যদি আলোচনায় বসতে চায়, তাহলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে।
ইরান সরাসরি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে। এমন প্রেক্ষাপটে তিনি বলেন, এখন থেকে পরবর্তী আলোচনা টেলিফোনের মাধ্যমেই চলবে।
বিজ্ঞাপন
ট্রাম্প বলেন, ‘তারা যদি কথা বলতে চায়, তাহলে আমাদের কাছে আসতে পারে অথবা আমাদের ফোন করতে পারে।’
এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও অংশ নেবেন।
সূত্র: সিএনএন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


হামলা থেকে উদ্ধারের পর সিক্রেট সার্ভিসের প্রশংসায় ট্রাম্প