আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলি হামলায় ইরানে নারী ও শিশু নিহত, তেহরানে বিস্ফোরণের শব্দ

আমার দেশ অনলাইন

ইসরাইলি হামলায় ইরানে নারী ও শিশু নিহত, তেহরানে বিস্ফোরণের শব্দ

ইরানের আরাক শহরে ইসরাইলি বিমান হামলায় এক নারী ও এক শিশু নিহত হয়েছেন। শহরের ডেপুটি গভর্নর জানিয়েছেন, হামলায় আহত হয়েছেন আরো ৩৫ জন।

এদিকে, ইরানের রাজধানী তেহরানের বেশ কয়েকটি এলাকায় আজ শুক্রবার সকালে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বিজ্ঞাপন

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় ভোর সোয়া ৫টার দিকে তেহরানের পূর্ব দিকের দুটি এলাকায় বিমান হামলার খবর পাওয়া যায়। আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটা বেশি ছিল যে স্থানীয় বাসিন্দারা তাদের ঘরবাড়ি কেঁপে ওঠার কথা জানিয়েছেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ খুব দ্রুতগতিতে এবং ভালোভাবে এগিয়ে চলেছে। ইরানকে ‘সন্ত্রাস ও ঘৃণার দেশ’ বলে অভিহিত করে তিনি বলেন, এ জন্য এখন চড়া মূল্য দিতে হচ্ছে দেশটিকে। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন