আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের কোমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থায় ইসরাইলের হামলা

আমার দেশ অনলাইন

ইরানের কোমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থায় ইসরাইলের হামলা

ইরানের কোম শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থায় হামলা চালানোর দাবি করেছে ইসরাইল। দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ইসরাইলের বিমানবাহিনী এই হামলা চালায়। হামলা চালিয়ে উৎক্ষেপণব্যবস্থা ধ্বংস করা হয়েছে। এই উৎক্ষেপণব্যবস্থা থেকে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল ইরান।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র অবিচাই আদ্রাই বলেন, ইসরাইলের বিমানবাহিনী ইরানের ইসফাহান শহরে একটি বিমান প্রতিরক্ষাব্যবস্থাও ধ্বংস করেছে।

বিজ্ঞাপন

ইসরাইলি সেনাবাহিনীর এই মুখপাত্র লিখেছেন, এসব হামলার লক্ষ্য ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করা। একই সঙ্গে অঞ্চলটির আকাশে ইসরাইলের নিয়ন্ত্রণ সম্প্রসারণ করা।

এদিকে, ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, ইরানে অন্তত ‘আরো এক বা দুই সপ্তাহ’ অভিযান চালানোর পরিকল্পনা করছে দেশটির সেনাবাহিনী। যুদ্ধ শুরুর পাঁচ দিন পর বুধবার এ ঘোষণা দেয় তেলআবিব। ইসরাইলি বাহিনী দাবি করেছে, বুধবার পর্যন্ত ইরানে ৫ হাজারের বেশি বোমা ফেলা হয়েছে। একই সঙ্গে তারা লেবাননে তেহরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন দফা হামলা শুরু করেছে বলেও জানায় ইসরাইল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন