ইরানের ইউরেনিয়াম জব্দ করতে সেখানে স্থল অভিযানের কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এমন তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প ইরান থেকে প্রায় ১,০০০ পাউন্ড (৪৫৪ কেজি) ইউরেনিয়াম জব্দ করতে সামরিক অভিযানের কথা বিবেচনা করছেন।
এতে বলা হয়, এই অভিযানের ফলে মার্কিন বাহিনীকে সম্ভবত কয়েক দিন বা তারও বেশি সময়ের জন্য দেশটির ভেতরে অবস্থান করতে হবে।
তবে মার্কিন প্রেসিডেন্ট এই অভিযান আসলেও পরিচালনা করবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি এবং তিনি মার্কিন সেনাদের ঝুঁকির বিষয়টি বিবেচনা করছেন।
তবে কর্মকর্তাদের মতে, প্রেসিডেন্ট এই পরিকল্পনার প্রতি সাধারণভাবে ইতিবাচক মনোভাব রাখছেন, কারণ এটি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার তার মূল লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরো বলা হয়, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, পেন্টাগনের যেকোনো প্রস্তুতির অর্থ এই নয় যে, প্রেসিডেন্ট কোনো সিদ্ধান্ত নিয়েছেন। পেন্টাগন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং ইউএস সেন্ট্রাল কমান্ডের একজন মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
ট্রাম্প রোববার রাতে সাংবাদিকদের বলেন, ‘পরমাণবিক অস্ত্রের বিষয়ে ইরানকে অবশ্যই যুক্তরাষ্ট্রের দাবি মানতে হবে, নইলে ‘ইরান নামে কোনো দেশ থাকবে না।’ ইরানের ইউরেনিয়ামের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তারা সবকিছু আমাদের হাতে তুলে দেবে।’
সূত্র: আলজাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরাকে যুক্তরাষ্ট্রের ‘ভিক্টরি বেস’ সামরিক ঘাঁটিতে রকেট হামলা
লেবাননে সামরিক আগ্রাসন বাড়ানোর নির্দেশ নেতানিয়াহুর