মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের ব্যয় ১১.৩ বিলিয়ন ডলারের বেশি হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
বিজ্ঞাপন
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার এক গোপন বৈঠকে পেন্টাগনের সামরিক কর্মকর্তারা মার্কিন আইনপ্রণেতাদের কাছে এই ব্যয়ের প্রাথমিক হিসাব তুলে ধরেন।
দ্য নিউইয়র্ক টাইমস এবং এনবিসি নিউজের প্রতিবেদনে অজ্ঞাত সূত্রের বরাতে বলা হয়েছে, এই হিসাব শুধু যুদ্ধের প্রথম ছয় দিনের সরাসরি ব্যয়কে অন্তর্ভুক্ত করে।
তবে প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই হিসাবের মধ্যে যুদ্ধ শুরুর আগে সামরিক সরঞ্জাম ও অতিরিক্ত সেনা মোতায়েনসহ প্রস্তুতিমূলক অনেক খরচ ধরা হয়নি।
ফলে প্রকৃত ব্যয়ের পরিমাণ এই হিসাবের তুলনায় আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

