আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাশিয়াকে পরাজিত করার বিভ্রমে আছে ইউরোপ-ইউক্রেন: পুতিন

আতিকুর রহমান নগরী

রাশিয়াকে পরাজিত করার বিভ্রমে আছে ইউরোপ-ইউক্রেন: পুতিন
ছবি: দ্য গার্ডিয়ান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের দেয়া পরিকল্পনা ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার ভিত্তি হতে পারে। তিনি জানান, কিয়েভ যদি এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে, তবে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে মস্কো। পুতিন জোর দিয়ে বলেন, রাশিয়াকে পরাজিত করার বিভ্রমে আছে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা। খবর দ্য গার্ডিয়ানের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মার্কিন শান্তি পরিকল্পনা গ্রহণের জন্য ইউক্রেনকে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনকে অবশ্যই মার্কিন শান্তি পরিকল্পনা মেনে নিতে হবে।

বিজ্ঞাপন

শুক্রবার তার নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে পুতিন বলেন, মস্কো পরিকল্পনাটি হাতে পেয়েছে। তিনি বলেন, রাশিয়া নমনীয়তা দেখাতে ইচ্ছুক, তবে লড়াই চালিয়ে যেতেও প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ইউক্রেন এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পুতিন আরো বলেন, ‘স্পষ্টতই ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্ররা এখনো বিভ্রান্তিতে রয়েছে। তারা ভাবছে যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করা সম্ভব।’

পুতিন ২৮ দফা পরিকল্পনাকে ‘একটি নতুন সংস্করণ’ এবং আগস্টে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কা শীর্ষ সম্মেলনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে যা আলোচনা হয়েছিল তার ‘উন্নত সংস্করণ’ বলে অভিহিত করেছেন। মস্কো এই প্রস্তাব গ্রহণ করেছে বলেও জানান রুশ প্রেসিডেন্ট।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন