যুক্তরাষ্ট্রের ৫০ হাজারের বেশি সেনা, ২০০ যুদ্ধবিমান, বিমানবাহী দুটি রণতরী এবং কয়েকটি বোমারু বিমান ইরানে হামলায় অংশ নিচ্ছে বলে জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। মঙ্গলবার এ তথ্য প্রকাশ করা হয়।
অ্যাডমিরাল কুপার জানান, আরও সামরিক সহায়তা পাঠানো হচ্ছে এবং তিনি ইরানে হামলাকে ‘কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সামরিক প্রস্তুতি’ হিসেবে বর্ণনা করেছেন।
তিনি বলেন, “সহজভাবে বলতে গেলে, আমরা সেসব লক্ষ্যবস্তু ধ্বংস করার দিকে মনোযোগ দিয়েছি যেগুলো থেকে আমাদের ওপর হামলা হতে পারে। আমরা ইরানি নৌবাহিনীকেও লক্ষ্য করেছি, যার মধ্যে রয়েছে তাদের সবচেয়ে কার্যকর সাবমেরিন।”
অ্যাডমিরাল কুপার আরও দাবি করেছেন, ইতোমধ্যেই ১৭টি ইরানি জাহাজ ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সমুদ্রতল, আকাশপথ এবং সাইবারস্পেস পর্যন্ত ইরানের ওপর নিরবচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছে।
সূত্র: নিউইয়র্ক টাইমস
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

