আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফের ক্ষমতায় এলে সব বিরোধী রাজনীতিককে জেলে ভরবেন মোদি: কেজরিওয়াল

আমার দেশ অনলাইন

ফের ক্ষমতায় এলে সব বিরোধী রাজনীতিককে জেলে ভরবেন মোদি: কেজরিওয়াল

ভারতের দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, যদি নরেন্দ্র মোদি আবার নির্বাচনে জেতেন, তাহলে সব বিরোধী রাজনৈতিক নেতাকে কারাবন্দি করবেন। এটা গণতন্ত্র ও দেশের জন্য মঙ্গলজনক নয় বলে মন্তব্য করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

কেজরিওয়াল বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিরোধী রাজনীতিকদের প্রথমে কারাবন্দি করে অথবা হত্যা করেছেন, এরপর নির্বাচন দিয়েছেন। বাংলাদেশে শেখ হাসিনা সব রাজনীতিকদের কারাবন্দি করে এরপর নির্বাচনে জিতেছিলেন। পাকিস্তানে ইমরান খানকে কারাবন্দি করে নির্বাচন দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘ভারতে নির্বাচন ঘোষণা করার পর আমাকে এবং আম আদমি পার্টির তিন নেতাকে বন্দি করা হয়েছিল। এনসিপি এবং শিব সেনাকে বিভক্ত করে দেয়া হয়েছে। যদি মোদি আবার জেতেন তাহলে তিনি সব বিরোধী রাজনীতিককে কারাবন্দি করবেন। ভারতের শুধু একটি দল এবং একজন নেতা থাকবেন ‘

তার মতে, এটা গণতন্ত্র ও দেশের খুবই ক্ষতিকর।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন