লেবাননে আরো ৬৩ জন ইসরাইলি সেনা আহত

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

লেবাননে আরো ৬৩ জন ইসরাইলি সেনা আহত
ফাইল ছবি

দক্ষিণ লেবাননে গত চার দিনে নতুন করে নিজেদের আরো ৬৩ জন সেনা আহত হওয়ার তথ্য জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।

ইসরাইলি সেনাবাহিনীর দেওয়া প্রতিবেদন অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু করে সামগ্রিকভাবে এ পর্যন্ত তাদের ২৭ জন নিহত এবং ১ হাজার ২৪৩ জন আহত হওয়ার রেকর্ড নথিভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, লেবানন ও ইসরাইলের সম্মত হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গতকাল বৃহস্পতিবার গোষ্ঠীটি এই প্রস্তাব প্রত্যাখ্যান করার কথা জানায়।

অন্যদিকে ইসরাইলও দেশটি থেকে সেনা সরাতে অস্বীকৃতি জানিয়েছে, যা তেহরানের সঙ্গে শান্তি স্থাপনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বন্ধের উদ্যোগকে সংকটে ফেলেছে।

ওয়াশিংটনের সঙ্গে যেকোনো চুক্তির ক্ষেত্রে লেবাননে যুদ্ধবিরতিকে পূর্বশর্ত হিসেবে রেখেছে ইরান। এমনকি তেহরান এমন হুঁশিয়ারিও দিয়েছে, ইসরাইলি হামলা চলতে থাকলে তারা সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।

গত বুধবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইল একটি যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়। এই আলোচনা প্রক্রিয়ায় হিজবুল্লাহ অন্তর্ভুক্ত ছিল না। হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম এই যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত ইসরাইল, লেবানন বা যুক্তরাষ্ট্রের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

ইসরাইল দক্ষিণ লেবাননে তাদের হামলা অব্যাহত রেখেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সাফ জানিয়েছেন, ইসরাইলি বাহিনী ওই এলাকা থেকে পিছু হটবে না কিংবা অভিযানও বন্ধ করবে না। গত মার্চে ইরানের সাথে যুদ্ধের সমান্তরালে লেবাননে এই সামরিক অভিযান শুরু করে ইসরাইল।

সূত্র: আল-জাজিরা, রয়টার্স

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন