ইরানের সঙ্গে ভবিষ্যৎ চুক্তি হবে যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক: ট্রাম্প

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানের সঙ্গে ভবিষ্যৎ চুক্তি হবে যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান পরিস্থিতি নিয়ে নতুন এক বিবৃতিতে বলেছেন, তেহরান ‘সত্যিই একটি চুক্তি করতে চায়’ এবং ভবিষ্যতে যেকোনো সমঝোতা হলে তা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য ইতিবাচক হবে।

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যমে প্রকাশিত বক্তব্যে ট্রাম্প বলেন, ‘ইরান সত্যিই একটি চুক্তি করতে চায়। যে চুক্তিই হোক না কেন, তা যুক্তরাষ্ট্র ও আমাদের সঙ্গে থাকা দেশগুলোর জন্য ভালো হবে।’

এ সময় তিনি নিজের নীতির সমালোচনাকারী দেশীয় সমালোচকদেরও কড়া ভাষায় আক্রমণ করেন। ট্রাম্প অভিযোগ করেন, কিছু সমালোচক তার যুদ্ধসংক্রান্ত পদক্ষেপ নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন, যা পরিস্থিতি মূল্যায়নে সহায়ক নয়।

সমালোচকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘শুধু বসে থাকুন এবং শান্ত থাকুন। শেষ পর্যন্ত সবকিছু ভালোভাবেই মিটবে—সব সময়ই যেমন হয়েছে।’

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা এবং সম্ভাব্য কূটনৈতিক সমাধান নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। তবে সম্ভাব্য কোনো চুক্তির বিস্তারিত বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি।

সূত্র: আলজাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...