আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, কেন নীরব নেতানিয়াহু

আতিকুর রহমান নগরী

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, কেন নীরব নেতানিয়াহু

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর।’ পাশাপাশি যুদ্ধবিরতি লঙ্ঘন না করতে ইসরাইল ও ইরানের প্রতি আহ্বান জানান তিনি। খবর স্কাই নিউজ।

ট্রাম্প বলেন, ‘দয়া করে এটি লঙ্ঘন করবেন না।’

বিজ্ঞাপন

তবে এখনো পর্যন্ত ইসরাইল বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়নি। এছাড়া ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে একেবারে নীরব রয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, ডোনাল্ড ট্রাম্প ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, সোমবার রাত গভীর পর্যন্ত নেতানিয়াহু নিরাপত্তা মন্ত্রিসভার এক বিশেষ বৈঠক করেন। ওই বৈঠকে তিনি মন্ত্রীদের বলেন, তারা যেন যুদ্ধবিরতি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করেন।

অন্যদিকে ইরান জানিয়ে দিয়েছে—যদি ইসরাইল তাদের ওপর হামলা বন্ধ করে, তাহলে ইরানও প্রতিশোধমূলক হামলা বন্ধ করবে।

তবে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইসরাইল লক্ষ্য করে একাধিক দফায় হামলা চালানো হয়েছে। ইরানের হামলায় ইসরাইলের বিয়ারশেবা শহরে এ পর্যন্ত অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে ইসরাইলি কর্তৃপক্ষও এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ব্যাপারে কিছু জানায়নি, ফলে পরিস্থিতি এখনো অস্থির ও অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: