আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিরাপদ আশ্রয়ে কাতারে মার্কিন দূতাবাসের কর্মীরা

আমার দেশ অনলাইন

নিরাপদ আশ্রয়ে কাতারে মার্কিন দূতাবাসের কর্মীরা

ইরানে ইসরাইলের হামলার পর নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছেন কাতারে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মীরা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ‌নাগরিককে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে যৌথ হামলা চালায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরার।

এর আগে হামলা হলে এই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছিল ইরান।

বিজ্ঞাপন

শনিবার সকালে রাজধানী তেহরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে ধোঁয়া উড়তে দেখে গেছে।

বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহৌরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয়ের কাছে হামলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

তবে হামলার সময় তিনি কার্যালয়ে ছিলেন কি না, তা স্পষ্ট নয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন