ইরানের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও যুদ্ধে তাকে আরো সামরিক বিকল্প দেওয়ার অংশ হিসেবে ১০ হাজার পর্যন্ত সেনা মোতায়েনের কথা বিবেচনা করছে পেন্টাগন।
মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের এ তথ্য জানানো হয়েছে। পেন্টাগনের পরিকল্পনা সম্পর্কে অবগত আছেন— এমন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে পাঠানো এই বাহিনীতে সম্ভবত পদাতিক সেনা ও সাঁজোয়া যান অন্তর্ভুক্ত থাকবে।
ওয়াশিংটন এরই মধ্যে মার্কিন বাহিনীর ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় ৫ হাজার মেরিন সেনা ও প্রায় ২ হাজার প্যারাট্রুপারকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে। এখন ওয়াল স্ট্রিট জার্নালের খবর অনুযায়ী আরও প্রায় ১০ হাজার সেনা তাদের সঙ্গে যুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরান যুদ্ধে বড় ক্ষতি ভারতের