যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় তেহরানের ক্ষতিগ্রস্ত ৯৭ শতাংশ ভবন মেরামত সম্পন্ন হয়েছে। তেহরান পৌরসভা কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
তেহরান পৌরসভার একজন মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর যেসব ভবনের ‘সামান্য মেরামত’ প্রয়োজন ছিল, সেগুলোর ৯৭ শতাংশ মেরামত করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে সব ভবন মেরামত করা হয়ে যাবে।
বিজ্ঞাপন
চলতি মাসের শুরুতে ইরানের হাউজিং ফাউন্ডেশন জানায়, তারা যুদ্ধে ক্ষতিগ্রস্ত প্রায় ৩৭ হাজার বাড়ি ও বাণিজ্যিক ভবন মেরামত করেছে।
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির (আইআরসিএস) মতে, দেশজুড়ে আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের ১ লাখ ২৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে অস্বীকৃতি জানাল পাকিস্তান