চার হাত-পায়ে অবিশ্বাস্য গতিতে দৌঁড়াতে পারেন জাপানের ২২ বয়সী তরুণ রিউসেই ইয়োনি। সম্প্রতি চার হাত-পায়ে মাত্র ১৪ দশমিক ৫৫ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন।
এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন যুক্তরাষ্ট্রের কলিন ম্যাকক্লুর। তিনি ২০২২ সালে ১৫ দশমিক ৬৬ সেকেন্ডে চার হাত-পায়ে ১০০ মিটার দৌড় শেষ করেছিলেন।
প্রায় দুই দশক ধরে এই রেকর্ডটি বেশ জনপ্রিয়, বিশেষ করে জাপানে। ২০০৮ সালের নভেম্বরে কেনিচি ইতোর ১৮ দশমিক৫৮ সেকেন্ড ১০০ মিটার দৌড়ে রেকর্ড গড়েন। অতি ২০২২ সালে যুক্তরাষ্ট্রের কলিন ম্যাকক্লুর ১৫ দশমিক ৬৬ সেকেন্ড সময় নিয়ে সেই রেকর্ড ভেঙে ফেলেন।
তিন বছরে পর কলিনের রেকর্ড ভাঙলেন ইয়োনি। তিনি সময় নেন মাত্র ১৪ দশমিক ৫৫ সেকেন্ড।
ছোটবেলা থেকেই ইয়োনি ইয়োনি বন্য প্রাণীদের শারীরিক সক্ষমতায় মুগ্ধ হতেন। গাছে আরোহণ করে এবং চার পায়ে হেঁটে বন্য প্রাণীদের অনুকরণ করতেন। একদিন তার স্কুল শিক্ষক এই শখকে গুরুত্ব দেয়ার কথা বলেন।
ইয়োনি জানান, ‘শিক্ষক বলেছিলেন যে চার পায়ের প্রাণীরা দ্রুত দৌঁড়াতে পারে। এটি আমাকে ভাবতে থাকি, আমিও চার হাত-পায়ে দৌড়ে দ্রুততম মানব হতে পারি।’
একাজে ভাল করদেগ তিনি কুকুর, বেড়াল বা বানরের পেছন পেছন ঘুরতে থাকেন।
সম্প্রতি ইয়োনি রানিং ট্র্যাকের ওপর অনুশীলন শুরু করেন। ইয়োনি বলেন, ‘আমি বেশির ভাগ সময় বালুর ওপর অনুশীলন করতাম। ট্র্যাকের ওপর দৌড়াতে গেলে অনেক বেশি ধাক্কা লাগে। এ কারণে আমার দৌড়ের ভঙ্গি পরিবর্তিত হয়ে গেছে।’
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

