উটের সাংস্কৃতিক ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে উটের জন্য পাসপোর্ট দেওয়ার পরিকল্পনা করছে সৌদি আরব। দেশটির কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপ উটের ব্যবসা ও পরিবহন নিয়ন্ত্রণ, মালিকদের অধিকার রক্ষা এবং মালিকানা প্রমাণ করা সহজ করতে সহায়তা করবে। সেই সঙ্গে উটের জন্য নির্ভরযোগ্য তথ্যভিত্তিক ডেটাবেইস তৈরি করা সম্ভব হবে। খবর এনডিটিভির।
সামাজিক যোগাযোগমাধ্যমে কৃষি মন্ত্রণালয় একটি ছবি শেয়ার করেছে। ছবিতে সৌদি আরবের প্রতীক এবং একটি উটের সোনালি চিত্র সংবলিত সবুজ পাসপোর্ট দেখানো হয়েছে।
শতাব্দী ধরে আরব উপদ্বীপে উট একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছে। এটি পরিবহন প্রাণী এবং সম্পদ ও মর্যাদার প্রতীক হিসেবে কাজ করছে। সৌদি আরবে উটের সৌন্দর্য প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
এসব তথ্যকে উটের স্বাস্থ্য ও আইনি তথ্যের সঙ্গে যুক্ত করা হবে। ফলে এই পাসপোর্ট দাপ্তরিকভাবে স্বীকৃত নথি হিসেবে পরিণত হবে, যা উটসংক্রান্ত যেকোনো সেবা প্রদানকে আরো সহজ ও কার্যকর করবে। মন্ত্রণালয় জানায়, উট পাসপোর্টটি একটি পূর্ণাঙ্গ পরিচয়পত্র হিসেবে কাজ করবে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


‘এই মুহূর্তে ইরান ছাড়ুন’, মার্কিন নাগরিকদের যুক্তরাষ্ট্রের নির্দেশনা