দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা নিহত

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা নিহত

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে চলমান যুদ্ধে আরও এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন বলে সোমবার নিশ্চিত করেছে ইসরাইলের সামরিক বাহিনী। এর ফলে ইরান সমর্থিত গোষ্ঠীটির সঙ্গে এই সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নিহত ইসরাইলি সেনার সংখ্যা দাঁড়িয়েছে ২৩।

বিজ্ঞাপন

ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহত সেনার নাম নেহোরায় লেইজার (১৯)। তিনি ৬০১তম কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সার্জেন্ট ছিলেন। দক্ষিণ লেবাননে লড়াইয়ের সময় তিনি নিহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ইসরাইলি সেনাবাহিনী আলাদাভাবে জানিয়েছে, যে ঘটনায় লেইজার নিহত হয়েছেন, সেই একই ঘটনায় আরও এক ইসরাইলি সেনা গুরুতর আহত হয়েছেন।

গত ২ মার্চ শত্রুতা শুরু হওয়ার পর থেকে এই সংঘাতের ফলে এ পর্যন্ত সর্বমোট ২৪ জন ইসরাইলি নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৩ জন সেনা এবং ১ জন বেসামরিক ঠিকাদার।

সূত্র: আল আরাবিয়া

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন