আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সৌদিকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের

আতিকুর রহমান নগরী

সৌদিকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

সৌদি আরবকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সন্ধ্যায় সৌদি যুবরাজের সঙ্গে এক নৈশভোজে ট্রাম্প এ ঘোষণা দেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ট্রাম্প বলেন, ‘আমরা সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে প্রধান ন্যাটো-বহির্ভূত মিত্র হিসেবে মনোনীত করে আমাদের সামরিক সহযোগিতাকে আরো উচ্চতায় নিয়ে যাচ্ছি, যা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।’

বিজ্ঞাপন

দুই দেশের মধ্যে একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর এ ঘোষণা দেয়া হলো। সৌদি গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে, যা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধিতে দুই দেশের যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে।

হোয়াইট হাউজের বিবৃতি অনুযায়ী, সৌদি যুবরাজের ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বেসামরিক পারমাণবিক শক্তি ও প্রতিরক্ষা খাতে আরো কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে।

মার্কিন প্রশাসন জানায়, দুই পক্ষ বেসামরিক পারমাণবিক শক্তি নিয়ে একটি ‘যৌথ ঘোষণা’ অনুমোদন করেছে এবং এটিই আগামী কয়েক দশক ধরে বিলিয়ন ডলারের সহযোগিতার আইনি ভিত্তি তৈরি করবে।

হোয়াইট হাউজ জানিয়েছে এই সহযোগিতা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের নিয়ম অনুসারে করা হবে। এছাড়া মার্কিন ট্রাম্প এফ-৩৫ যুদ্ধবিমানসহ একটি অস্ত্র বিক্রি চুক্তিও অনুমোদন করেছেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...