পাকিস্তানের কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

পাকিস্তানের কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। কয়েক দশক আগে ভারত-শাসিত কাশ্মীর থেকে পাকিস্তানে চলে আসা শরণার্থীদের জন্য আঞ্চলিক আইনসভায় আসন সংরক্ষণের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়।

আসন রক্ষণের বিরোধিতা করে আওয়ামী অ্যাকশন কমিটি (জেএসএসসি) নামে বিভিন্ন সংগঠনের একটি জোট বিক্ষোভের ডাক দেয়। তবে এদেরকে রাষ্ট্রদ্রোহিতা ও সহিংসতার দায়ে অভিযুক্ত করেছে কর্তৃপক্ষ। একে নিষিদ্ধ করে, এর নেতাদের গ্রেপ্তারের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

এরপরও হাজার হাজার মানুষ আঞ্চলিক রাজধানী মুজাফফারাবাদের দিকে পদযাত্রা শুরু করে।

সাম্প্রতিক সংঘর্ষে নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এবং চারজন নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ১০ হাজারের বেশি বিক্ষোভকারীর একটি বিশাল গাড়িবহর রাওয়ালকোট শহরের ৪ কিলোমিটার বাইরে অবস্থান করছে।

পাকিস্তান-শাসিত কাশ্মীরের পুঞ্চ জেলার কমিশনার সরদার ওয়াহিদ খান বিবিসি উর্দুকে বলেছেন, আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে নিরাপত্তা কর্মকর্তারা এলাকায় টহল দিচ্ছেন এবং বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার পরমর্শ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, বিক্ষোভকারীদের গাড়িবহরকে রাওয়ালকোট হয়ে মুজাফফারাবাদে যেতে দেওয়া হবে না।

সূত্র: বিবিসি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন