ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিল তুরস্ক, দাবি ট্রাম্পের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিল তুরস্ক, দাবি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানের পক্ষে হয়ে যুদ্ধে নামার জন্য একেবারে প্রস্তুত ছিলেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যভিত্তিক ওয়েবসাইট মিডলইস্ট মনিটরের খবরে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, ‘এরদোগান ইসরাইলকে মোটেও পছন্দ করেন না, তাই ইরানের পক্ষে এই যুদ্ধে জড়ানোর জন্য তিনি ছিলেন এক নম্বর প্রার্থী।’

তবে নিজের হস্তক্ষেপে এবং অনুরোধেই শেষ পর্যন্ত তুরস্ক এই সংঘাত থেকে দূরে থাকতে রাজি হয় বলেও দাবি করেন ট্রাম্প।

এদিকে, তুরস্কের তৈরি নিজস্ব যুদ্ধবিমানের জন্য মার্কিন এফ-৩৫ ফাইটার জেট ও ইঞ্জিনের জোগানের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আঙ্কারার এই অনুরোধের জবাবে তিনি জানান, ‘তুরস্ককে খুশি করতে তিনি সম্ভবত কিছু একটা করবেন।’

এরদোগানের প্রতি সম্মান জানিয়ে আঙ্কারায় হতে যাওয়া আগামী ন্যাটো সম্মেলনে যোগ দেয়ার ইচ্ছার কথাও আবারো নিশ্চিত করেছেন ট্রাম্প।

সূত্র: মিডল ইস্ট মনিটর

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন