অবরোধ ও আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিল ইরান

আমার দেশ অনলাইন

অবরোধ ও আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিল ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সংলাপ ও চুক্তির জন্য তারা প্রস্তুত এবং কূটনীতির দরজাও বন্ধ হয়ে যায়নি। তবে তিনি স্পষ্টভাবে বলেছেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ গ্রহণযোগ্য নয়। অবরোধ তুলে না নিলে আলোচনা সম্ভব নয় বলে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

এর পাশাপাশি তিনি আরো কিছু বড় বাধার কথা তুলে ধরে -যেমন— যুক্তরাষ্ট্রের ‘হুমকিমূলক বক্তব্য’, কঠোর ভাষা এবং আগের ‘ভঙ্গ প্রতিশ্রুতি’।

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে মূল সমস্যা হিসেবে সামনে আসছে দুই দেশের মধ্যে গভীর অবিশ্বাস। তেহরান মনে করছে, ওয়াশিংটনের ওপর আস্থা রাখা কঠিন হয়ে পড়েছে।

একই ধরনের অবস্থান ব্যক্ত করেছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, হরমুজ প্রণালিতে অবরোধ ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: আল জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন