সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু

সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা আশা করছে, এসব বৈঠক সমঝোতা স্মারকে উল্লেখিত সব বিষয় নিয়ে একটি বিস্তৃত ও স্থায়ী চুক্তিতে পৌঁছাতে সহায়তা করবে।

মন্ত্রণালয় আরও জানায়, আলোচনার লক্ষ্য হলো এমন একটি চুক্তি তৈরি করা, যা দুই দেশের মধ্যকার বিরোধপূর্ণ বিষয়গুলো সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করবে।

যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক বিষয়গুলো এই আলোচনার গুরুত্বপূর্ণ অংশ বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন