ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলায় মৃত বেড়ে ১ হাজার ৯৪৩ জনে পৌঁছেছে। দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি হোর্হে রদ্রিগেস মঙ্গলবার এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ভূমিকম্পে আহতের সংখ্যাও বেড়ে ১০ হাজার ৫৭১ জনে দাঁড়িয়েছে।

গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধারকর্মীরা এখনো ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন