১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন

প্রতিরক্ষা শিল্প ও বিরল খনিজ উত্তোলনের সঙ্গে জড়িত ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে চীন।

সোমবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

রপ্তানি নিয়ন্ত্রণের আওতায় পড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের ওশকোশ ডিফেন্সও রয়েছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য বিভিন্ন ধরনের সামরিক যানবাহন তৈরি করে। খবর বার্তা সংস্থা এএফপির।

এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ‘উল্লিখিত ১০টি প্রতিষ্ঠানের কাছে দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বিশ্বের কোনো দেশ বা অঞ্চলের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চীনে উৎপাদিত এমন দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য এ সব প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর বা সরবরাহ করতে পারবে না।’

চীনের এই পদক্ষেপকে দুই দেশের চলমান বাণিজ্য ও প্রযুক্তিগত প্রতিযোগিতার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন