বেইজিংয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত, আহত ১৩

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

বেইজিংয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত, আহত ১৩

চীনের রাজধানী বেইজিংয়ে একটি ছোট বিমান বহুতল ভবনের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলট নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে শনিবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টা ৫৫ মিনিটে দুই আসনের একটি হালকা স্পোর্টস বিমান বেইজিংয়ের ব্যস্ত বাণিজ্যিক এলাকা চাওইয়াং জেলায় একটি ১০৮ তলা ভবনের গায়ে আছড়ে পড়ে। তবে ভবনটির নাম বা পাইলটের পরিচয় প্রকাশ করা হয়নি।

এদিকে, ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিমানটি বেইজিংয়ের অন্যতম উঁচু ভবন ১০৮ তলা সিআইটিআইসি টাওয়ারে, যা চায়না জুন নামেও পরিচিত, সেখানে আঘাত হানে।

প্রাচীন চীনা মদের পাত্রের আদলে নির্মিত এই আকাশচুম্বী ভবনটি রাজধানীর অন্যতম পরিচিত স্থাপনা। কঠোর আকাশসীমা নিয়ন্ত্রণের জন্য পরিচিত বেইজিংয়ে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

সূত্র: স্কাই নিউজ

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...