ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) নিয়ে বাগবিতণ্ডার জেরে এক ছাত্র তার স্কুলের শিক্ষককে ছুরিকাঘাত করেছে। ঘটনাটি ঘটছে ভারতের মহারাষ্ট্রে।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্কুলের শিক্ষক এবং অধ্যক্ষের সঙ্গে কেবিনে আলোচনা করছেন ওই ছাত্র। কিছুক্ষণ পরেই, ছাত্রটি হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠে এবং শিক্ষককে হুমকি দেয়, এতে তিনজনই উঠে দাঁড়ান। কয়েক সেকেন্ডের মধ্যেই, ছাত্রটি একটি ছুরি বের করে শিক্ষকের বুকে আঘাত করে। এরপর আহত শিক্ষককে পিছিয়ে যেতে দেখা যায় এবং কেবিনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর ছাত্রটি চিৎকার করতে শুরু করে এবং স্কুলের কর্মী ও অন্যরা ছুটে এসে তাকে শান্ত করার চেষ্টা করেন, অবশেষে তাকে নিয়ন্ত্রণে আনা হয়।
ছুরির আঘাতে আহত ওই শিক্ষককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ছাত্রটি তার টিসি সংগ্রহ করতে স্কুলে এসেছিল। এ সময়, ছাত্র এবং শিক্ষকের মধ্যে তর্ক শুরু হয়। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে ছাত্রটি ছুরি দিয়ে শিক্ষককে আক্রমণ করে।
পুলিশ আরো জানায়, অভিযুক্ত ছাত্র একই শিক্ষকের সঙ্গে এর আগেও বিবাদে জড়িয়েছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলায় ব্যবহৃত ছুরিটি সে অনলাইনে অর্ডার করেছিল। ঘটনার পরপরই পুলিশ তাকে আটক করে এবং তদন্ত শুরু করে। তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



হাসানুল হক ইনুর ১০ বছরের কা'রা'দ'ণ্ড, যা বললেন আন্তর্জাতিক অ'প'রা'ধ ট্রাইব্যুনাল