ইরানের কর্মকর্তারা ও ফুটবলাররা ইরানিদের সম্মান ও মর্যাদা রক্ষায় কাজ করছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধে একটি মার্কিন-ইসরাইলি হামলায় নিহত স্কুলছাত্রীদের ছবির পাশে ফুটবল বিশ্বকাপের একটি ছবি পাশাপাশি রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তিনি।
আরাগচি লিখেছেন, ‘ফুটবল মাঠ থেকে শুরু করে আলোচনার টেবিল কিংবা যুদ্ধক্ষেত্র, ইরানি হিসেবে আমাদের নেওয়া প্রতিটি পদক্ষেপ একটি বৃহত্তর লড়াইয়ের অংশ। আর তা হলো আমাদের প্রিয় জনগণের সম্মান ও মর্যাদা রক্ষা করা।
সুইজারল্যান্ডে মার্কিন-ইরান আলোচনায় অগ্রগতির বিষয়টিকে মধ্যস্থতাকারীরা যখন স্বাগত জানাচ্ছেন এবং বিশ্বকাপে বেলজিয়ামের বিরুদ্ধে ইরানের ম্যাচটি যখন ড্র হয়েছে, ঠিক সেই মুহূর্তে তিনি এই পোস্ট করলেন।
এর আগে, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রথম দিন গত ২৮ ফেব্রুয়ারি মিনাবের 'শাজারেহ তাইয়্যেবাহ গার্লস স্কুলে' ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ওই হামলায় প্রায় ১৬০ জন নিহত হন, যাদের মধ্যে অধিকাংশই ছিল স্কুলছাত্রী এবং তাদের শিক্ষক।
সূত্র: আল-জাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


