মতামত২৪ মে ২০২৬
বাজেটে কর্মসংস্থান এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ
আসন্ন ২০২৬-২৭ সালের বাজেট আগামী ১১ জুন সংসদে উপস্থাপন করতে পারেন বিএনপি সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি তাদের প্রথম বাজেট। বিভিন্ন পত্রপত্রিকার প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা যায়, এবারের বাজেটের আকার হতে পারে ৯ লাখ ৩২ হাজার কোটি টাকার মতো। গতবারের বাজেট ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
