মতামতক্ষতিগ্রস্ত ভাটির দেশ, উজানে খাপছাড়া সুর
দ্বিপক্ষীয়তা ও অভ্যন্তরীণ অংশীজনের বিরোধিতার অজুহাত দেখিয়ে আর নিজস্ব প্রভাব খাটিয়ে ভারত একটি ছাড়া অন্যসব প্রধান নদীর পানিবণ্টনের আনুষ্ঠানিক চুক্তি করার বিষয়টি এড়িয়ে গেছে। ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদও চলতি বছর শেষ হওয়ার কথা।





