সারা দেশ৩ ঘণ্টা আগে
চলনবিলে বন্যা মোকাবিলায় নৌকা বানানোর ধুম
চলনবিল-অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলার নিম্নাঞ্চলে বন্যার পানি আসতে শুরু করেছে। দিন দিন বাড়ছে পানি। বর্ষা ঋতুর আগমনে নৌকা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগররা। দিনরাত এক করে নৌকা তৈরি করছেন তারা। নতুন নৌকার পাশাপাশি অনেকে আবার পুরোনো নৌকা মেরামতের জন্য ছুটছেন তাদের কাছে।
