আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সন্তানদের হারিয়ে বাকরুদ্ধ মা-বাবা

ধামইরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

ধামইরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত
ছবি: আমার দেশ

নওগাঁর ধামইরহাটে রাফি চৌধুরী ও আতিক চৌধুরী নামে দুই চাচাতো ভাই মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরির সময় দুর্ঘটনায় নিহত হয়েছে ।

নিহত রাফি চৌধুরী (১৭) ও আতিক চৌধুরী (১৫) উপজেলার খেলনা ইউনিয়নের লোদিপুরের হালিম চৌধুরী ও মান্নান চৌধুরীর ছেলে।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজ শেষে দুজনে বন্ধুদের সঙ্গে ঘুরতে সাপাহার উপজেলায় যায়। বিকেলে ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে সাপাহার গোডাউনপাড়ার সামনে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়।

পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে রাফিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য আতিককে রাজশাহী মেডিকেলে নেওয়া হলে পথে সেও মারা যায়।

নিহত রাফি সাপাহার সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল এবং আতিক পত্নীতলা উপজেলার মধইল আল ইনসাফ ইসলামী একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সন্তানদের হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

খেলনা ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে জানাজার নামাজ শেষে পারিবারিক করবস্থানে তাদের লাশ দাফন সম্পন্ন করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...