নিয়ামতপুরে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, নিয়ামতপুর (নওগাঁ)

নিয়ামতপুরে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বাসা থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে এ লাশ উদ্ধার করা হয়। মৃত সুমনা দাস (১৮) ওই গ্রামের শ্রী দুলাল দাসের মেয়ে । তিনি নিয়ামতপুর সরকারি কলেজের এইচএসসি প্রথমবর্ষের শিক্ষার্থী ।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ভাই-বোনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিমান করে সুমনা দাস নিজ ঘরে গিয়ে গলায় ফাঁস দেন। জানাজানির এক পর্যায়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান (পিপিএম) জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...