শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে বনে অবমুক্ত ‘ঘরগিন্নি’

উপজেলা প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে বনে অবমুক্ত ‘ঘরগিন্নি’

বাগেরহাটের শরণখোলা উপজেলার ইউএনওর সরকারি বাসভবন থেকে একটি ঘরগিন্নি সাপ বনে অবমুক্ত করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে সাপটি দেখতে পেয়ে বন্য প্রাণী উদ্ধারকর্মীদের খবর দেওয়া হয়।

বিজ্ঞাপন

সাপটি উদ্ধার করেন বন্য প্রাণী সংরক্ষণ সংগঠন ‘ওয়াইল্ডটিমের’ কর্মকর্তা আলম হাওলাদার।

তিনি জানান, ‘ঘরগিন্নি’ সম্পূর্ণ বিষহীন ও নিরীহ সাপ। সাধারণত এ ধরনের সাপ মানুষের বসতবাড়ির আশপাশে দেখা যায় এবং টিকটিকি, ছোট ইঁদুর ও বিভিন্ন পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাপটিকে বন বিভাগের সহযোগিতায় তার প্রাকৃতিক আবাসস্থল সুন্দরবনের নিরাপদ এলাকায় অবমুক্ত করা হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...