ভালুকায় অগ্নিকাণ্ডে সাত বসতঘর ও ঘরে থাকা টাকা, আসবাব ও প্রয়োজনীয় কাগজ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারগুলোর। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের খন্দকারপাড়া এলাকায় ।
স্থানীয়রা জানায়, আশরাফুল ইসলাম ও মিতু আক্তারের বাড়িতে বিকট শব্দে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনের তীব্রতা বেড়ে গিয়ে বাড়ির সাতটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে সম্পূর্ণ বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আতিকুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল দূরে হওয়ায় পৌঁছাতে সময় লাগে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ জানা যায়নি।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুর ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়েছি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এখনো জানা যায়নি।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

