আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিজিবির মানবিকতায় শূন্যরেখায় লাশ দেখার সুযোগ পেলেন ভারতীয় স্বজনরা

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

বিজিবির মানবিকতায় শূন্যরেখায় লাশ দেখার সুযোগ পেলেন ভারতীয় স্বজনরা

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জের কিরণগঞ্জ বিজিবির মানবিকতায় সীমান্তে বাংলাদেশি নারীর লাশ দেখার সুযোগ পেয়েছেন ভারতীয় স্বজনরা। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সীমান্তে কিরণগঞ্জ বিওপি এলাকায় সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর কাছে শূন্য লাইনে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে লাশ ভারতীয় স্বজনদের দেখানোর সুযোগ দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, গত ৮ ডিসেম্বর রাতে শিবগঞ্জের জমিনপুর গ্রামের বাসিন্দা তারা বানু বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুসংবাদ পেয়ে ভারতে বসবাসকারী মৃতের মেয়ে মোছা. মালেকা বেগমসহ মালদা জেলার আরো কয়েকজন আত্মীয় বিএসএফর মাধ্যমে বিজিবির কাছে লাশ দেখার অনুমতি চাইলে বিজিবি তাৎক্ষণিক মানবিক বিবেচনায় ব্যবস্থাগ্রহণ করে বিজিবি।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, গত ৮ ডিসেম্বর রাতে শিবগঞ্জের জমিনপুর গ্রামের বাসিন্দা তারা বানু বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুসংবাদ পেয়ে ভারতে বসবাসকারী মৃতের মেয়ে মোছা. মালেকা বেগমসহ মালদা জেলার আরো কয়েকজন আত্মীয় বিএসএফর মাধ্যমে বিজিবির কাছে লাশ দেখার অনুমতি চাইলে বিজিবি তাৎক্ষণিক মানবিক বিবেচনায় ব্যবস্থাগ্রহণ করে বিজিবি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...