বাঁশখালীতে ৬ হাজার পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে থেকে এগুলো আটক করা হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে একটি সাদা রঙের প্রাইভেট কারের গিয়ার বক্সের নিচে লুকানো কালো স্কচটেপ মোড়ানো পোটলা থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ মোহাম্মদ জোনায়েদ (২৭) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
আসামির বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

