
জুমার নামাজের সুযোগে মসজিদের ২ লাখ টাকা চুরি
জুমার নামাজের সুযোগে মসজিদের অফিস রুম থেকে টাকা চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার চট্টগ্রামের সদরঘাট থানাধীন পোস্ট অফিস সংলগ্ন জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটে। রাতেই দুই চোরকে গ্রেপ্তার করে ২ লাখ ২০ হাজার টাকার মধ্যে ১ লাখ ৮৬ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।























