দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

আমার দেশ ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ বুধবার ঈদুল আজহা উদযাপন করছেন দেশের বিভিন্ন জেলার অনেক মানুষ। এরমধ্যে চট্টগ্রাম, দিনাজপুর ও সাতক্ষীরায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামের প্রায় ৬০টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। জেলার চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা এ ঈদ উদযাপন করেন।

দরবার শরীফ সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ৯টায় মির্জাখীল দরবার শরীফের কেন্দ্রীয় খানকাহ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এবারের জামাতে ইমামতি করেন বর্তমান সাজ্জাদানশীন হজরত ইমামুল আরেফীন ড. মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান।

সাতকানিয়ার মির্জাখীল, গাটিয়াডাঙ্গা, আলীনগর, মাদার্শা, খাগরিয়া, মৈশামুড়া, পুরানগড়, বাজালিয়া, মনেয়াবাদ, চরতি, সুঁইপুরা ও হালুয়াঘোনাসহ বিভিন্ন এলাকায় আজ ঈদ উদযাপিত হচ্ছে।

চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, চরবরমা, কেশুয়া, কানাই মাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী ও জামিরজুরিসহ বিভিন্ন গ্রামেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ ও কোরবানির আনুষ্ঠানিকতা পালিত হবে।

দিনাজপুর প্রতিনিধি জানিয়েছেন, সদর উপজেলাসহ জেলার ৬টি উপজেলায় ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিদের একাংশ। জেলা শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে, চিরিরবন্দর, কাহারোল, বোচাগঞ্জ, বিরল ও বিরামপুর উপজেলায় আগাম ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

dinajpur news pic

আজ সকাল ৮টায় শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে ঈদুল আযহার নামাজ আদায় করেন শহর ও শহরতলীর কয়েকটি এলাকার মানুষ। এই জামাতে পুরুষ, মহিলা ও শিশুসহ প্রায় ৩০০ শতাধিক মুসল্লি অংশগহণ করেন। এই জামাতে ইমামতি করেন ফুলবাড়ী হলি কুরআন মাদরাসার পরিচালক মাওলানা মো. আব্দুর রাজ্জাক।

এছাড়া চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের রাবার ড্যাম, ফতেহজংপুর গ্রামে, কাহারোল উপজেলার জয়নন্দ গ্রামে, ১৩ মাইলে, বিরল উপজেলার পশ্চিম বনগাঁ জামে মসজিদে, বোচাগঞ্জ উপজেলায় ও বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়ড়া দাখিল মাদরাসা মাঠে ও খয়ের বাড়ি দাখিল মাদরাসা মাঠে প্রায় ২০/২৫টি গ্রামের কয়েকশ মানুষ ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

সাতক্ষীরা প্রতিনিধি জানিয়েছেন, জেলায় ২৫ গ্রামের মানুষ ঈদুল আজহা উদযাপন করছেন। সদর উপজেলার বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের নামাজ আদায় করেছেন তারা। জামাতে ইমামতি করেন বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. মোহাব্বত আলী।

ঈদের নামাজে সাতক্ষীরার ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, ভাড়ুখালি, মিরগিডাঙ্গাসহ প্রায় ২৫ গ্রামের মানুষ অংশ গ্রহণ করেন। নামায শেষে আল্লাহর সন্তুষ্টি আদায়ের লক্ষ্যে পশু কোরবানি করেন তারা।

জামালপুর প্রতিনিধি জানিয়েছেন, জেলার তিন উপজেলার অন্তত ২০টি গ্রামে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে বিভিন্ন এলাকায় এ জামাত অনুষ্ঠিত হয়।

jamalpur news pic

সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টারবাড়ি জামে মসজিদ মাঠে সকাল ৮টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা এলাকায় বৃষ্টির কারণে খোলা মাঠে জামাত সম্ভব না হওয়ায় সকাল সাড়ে ৮টায় আলতাফুর রহমানের বাড়িতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মুসলিম উম্মাহ জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ আলতাফুর রহমান।

এ ছাড়া সরিষাবাড়ী উপজেলার বলারদিয়ার, মূলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড় ও বগারপাড় গ্রামের মুসল্লিরা পৃথকভাবে ঈদের নামাজ আদায় করেন। একইভাবে ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের পশ্চিম মণ্ডলপাড়া এবং মাদারগঞ্জ উপজেলার কাজিয়ারবাড়ি গ্রামেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

ঈদ জামাত শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন। পরে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। বুধবার সকালে জামায়াতের সঙ্গে দুই রাকাত ওয়াজিব ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে তারা ঈদ উদযাপন করেন।

চাঁপাইনবাবগঞ্জের রাধানগর ও ৭৬ বিঘিসহ কয়েকটি গ্রামের কিছু মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেছেন। জামাতে ইমামতি করেন মাওলানা ইউসুফ আলী।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মোমিনটোলা-বাগানপাড়া ও গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার দিঘিপাড়া স্টার পার্ক মাঠেও পৃথকভাবে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি জানিয়েছেন, জেলায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৭টায় শহরের সার্কিট হাউস এলাকায় অনুষ্ঠিত হয় এই ঈদের জামাত।

m news pic

জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক নারী ও পুরুষ জামাতে অংশ নেন। ইমামতি করেন মাওলানা আবদুল মাওফিক চৌধুরী।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানিয়েছেন, উপজেলার সনমান্দী ইউনিয়নের ২৩ গ্রামের মুসল্লিরা ঈদুল আজহা পালন করছেন। সকাল ৮ টায় গিরদাইন পশ্চিমপাড়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে ইমামতি করেন গিরদাইন পশ্চিমপাড়া গ্রামের জামে মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক।

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানিয়েছেন, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে বুধবার ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

সকাল সাড়ে ৮টায় সাদ্রা দরবার শরীফ মাঠে ঈদের প্রথম নামাজের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি। সকাল ৯টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসা মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন দরবারের পীর মাওলানা আরিফ চৌধুরী।

chandpur news pic

ফরিদগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদযাপন হয়। এর মধ্যে উপজেলার সুবিদপুর ইউনিয়নের টোরামুন্সীরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান।

এছাড়া মুন্সীরহাট বাজারের পূর্ব পাশে টোরা ঈদগাহ্ ও হাফেজিয়া মাদ্রাসা ঈদগা মাঠে সকাল সাড়ে ৮টায় আরেকটি ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. বরকত উল্যাহ।

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি জানিয়েছেন, : ফরিদপুরের বোয়ালমারীতে ৮টি গ্রামে ঈদুল আজহা উদযাপন করেছেন মুসল্লিরা। বুধবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নেন তিন শতাধিক মানুষ।

faridpur news pic

এ উপলক্ষে উপজেলার শেখর ও রূপাপাত ইউনিয়নের কাঁটাগড়, সহস্রাইল, দরিসহস্রাইল, মাইটকুমড়াসহ মোট ৮টি গ্রামে ঈদের আমেজ বিরাজ করে। সকাল থেকেই মুসল্লিরা নতুন পোশাকে ঈদের জামাতে অংশ নিতে বিভিন্ন মসজিদ ও ঈদগাহে জড়ো হন।

এই অঞ্চলের মুসল্লিরা মূলত চট্টগ্রামের সাতকানিয়া ও সীতাকুণ্ডের মাহমুদাবাদ মির্জাখিল দরবার শরিফের অনুসারী। তারা সৌদি আরবের চাঁদ দেখা ও ধর্মীয় সিদ্ধান্ত অনুসরণ করে দীর্ঘদিন ধরে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন।

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলা সদর নজিপুর পৌর এলাকার বাসস্ট্যান্ড-গগনপুর রোড সংলগ্ন এলাকায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে ইমামতি করেন মাওলানা মো. কামারুজ্জামান।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানিয়েছেন, বুধবার উপজেলার ২ নং বিনোদনগর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর গ্রামের বাজারপাড়ায় সুজাউল ইসলামের বাড়ির আঙিনায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮টা ৫০ মিনিটে জামাতে ইমামতি করেন মোলভী মোহাম্মদ আলী।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন