ঝালকাঠিতে ৩ মাদক কারবারিকে কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, রাজাপুর (ঝালকাঠি)

ঝালকাঠিতে ৩ মাদক কারবারিকে কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদক কারবারিকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রোববার সন্ধ্যায় উপজেলার কানুদাসকাঠি এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামিম রেজা সজিব এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কানুদাসকাঠি এলাকার বাসিন্দা মো. কালাম সরদার এবং তার দুই স্ত্রী মোসা. রুপিয়া বেগম ও মোসা. শিউলি বেগম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা ওই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাদের কাছে থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুপিয়া বেগম ও শিউলি বেগমকে তিন মাস করে এবং কালাম সরদারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...